

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের দুই সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক অভি হক মানিক বাবু (পিতা: মরহুম মমিনুল হক), উপজেলার অলিপুর গ্রামের বাসিন্দা এবং বুধন্তি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাফি হাসনাত রাব্বি (পিতা: অহিদ মিয়া), বীরপাশা গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, তারা বিজয়নগর থানায় দায়ের করা একটি নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানার মামলা নং-১০, তারিখ ২৭ আগস্ট ২০২৪-এর আওতায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩০৭, ৩২৩, ৩২৪, ৩২৬, ৪৩৫, ১১৪ ও ৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩, ৪ ও ৬ ধারায় মামলা রয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।