

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন এই সিদ্ধান্ত নিয়েছে।
যা কার্যকর হয়েছে রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে।
ফলে ময়মনসিংহের কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশে বাস ছেড়ে যায়নি, যাত্রীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
এই সঙ্কটের সূত্রপাত ঘটে হালুয়াঘাটের একজন মুক্তিযোদ্ধা আবু রায়হানকে ঘিরে। জানা যায়, গত শুক্রবার (১০ অক্টোবর) রাতে বাসে ওঠার সময় তিনি বাসের এক শ্রমিকের শরীরে ধাক্কা লাগিয়ে ফেলেন।
পরে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দুঃখ প্রকাশ করলেও, ওই শ্রমিক অরুণ ঝন্টু অশালীন আচরণ করেন এবং তাকে বাস থেকে নামিয়ে দেন।
এই ঘটনার প্রতিবাদে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মীরা রাতেই ময়মনসিংহ শহরের মাসকান্দায় ইউনাইটেড সার্ভিসের কাউন্টারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।
পরদিন শনিবার (১১ অক্টোবর) দুপুরে পরিবহন শ্রমিকরা প্রতিক্রিয়ায় বাইপাস মোড়ে সড়ক অবরোধ করেন। এতে ঢাকামুখী সব বাস আটকে যায় এবং সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ময়মনসিংহ ছাড়াও নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার যাত্রীরাও বিপাকে পড়েন।
দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দাবিও উঠে আসে। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে দাবি করা হয়— দোষী শ্রমিকের শাস্তি, জুলাই অভ্যুত্থানকালে শহীদ হওয়া সাগরের মামলার আসামি আমিনুল হক শামীমকে গ্রেপ্তার, এবং তার মালিকানাধীন ইউনাইটেড সার্ভিসের সব বাস চলাচল বন্ধ রাখতে হবে। উল্লেখ্য, আমিনুল হক শামীম আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা সহসভাপতি এবং ইউনাইটেড সার্ভিসের ১৬টি বাস তার মালিকানাধীন।
অন্যদিকে, পরিবহন শ্রমিকদের দাবি ছিল, আটক শ্রমিককে মুক্তি দিতে হবে এবং পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিকেলের দিকে উভয় পক্ষের প্রতিনিধি দলের মধ্যে আলোচনার মাধ্যমে আপাত সমাধান হয়। সিদ্ধান্ত হয়— আমিনুল হকের বাসগুলো চলাচল বন্ধ থাকবে এবং এরপর আন্দোলনরত ছাত্ররা কর্মসূচি প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে শ্রমিকরাও সড়ক থেকে তাদের অবরোধ তুলে নেয়।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব আব্দুর রব আকন্দ রতন জানান, ফেডারেশনের নির্দেশে আপাতত বাস চলাচল বন্ধ রাখা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
