সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেননের মৃত্যু

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১০:২৯ পিএম আপডেট : ২১ জুন ২০২৬, ১১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে রাশেদ খান মেনন নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মেনন ওই ওয়ার্ড’র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন একাধিক মামলায় অভিযুক্ত এবং তিনি সরকারবিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত ছিলেন।

রোববার (২১ জুন) দুপুরে পুলিশ তার বাসায় গেলে তিনি ছাদ থেকে লাফ দেন।

কাউনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত নাথ জানান, পুলিশ তার বাসার সামনে গিয়ে গ্রেপ্তার করতে ব্যার্থ হয়ে ফিরে আসে। তার কিছুক্ষণ পরে খবর আসে আওয়ামী লীগ নেতা রাশেদ খান মেনন বাসার ছাদ পড়ে মারা গেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
13'
0 - 0
World Cup