

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাট থেকে ইজিবাইকযোগে খুলনায় ১১ দলীয় সমাবেশে যাওয়ার পথে জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ জুন) দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। তবে হামলাকারীদের নাম পরিচয় জানাতে পারেনি আহতরা।
আহতরা হলেন, চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা, জামায়াত কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইক চালক শহীদ শেখ। এদের মধ্যে অবস্থা গুরুত্বর হওয়ায় সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়িছেন।
চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা জানান, শিবপুর থেকে ১০টি ইজিবাইকে করে সমাবেশে যাচ্ছিলেন। পথিমধ্যে বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল পৌছালে মোটরসাইকেলে করে এসে ২০-২২ জন লোকজ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারি হামলা করে। বলে এই সড়ক দিয়ে জামায়াতের কোন সমাবেশে যেতে পারবে না। তাদের হামলায় তিনিসহ অন্তত ৬জন আহত হন।
হামলার বিষয়টি নিয়ে খুলনার সমাবেশে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তবে এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আরেফিন বলেন, হামলা ও আহতের বিষয়টি জানা নেই। কেউ কোন অভিযোগও দেয়নি।