বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৪:৫৩ পিএম
expand
সোনারগাঁয়ে শপিংমলে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মূলত মার্কেটের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার এবং মার্কেটে ব্যবহৃত বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মার্কেটের বেইসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দোকানমালিকদের কেউ কেউ দাবি করছেন, মার্কেট থেকে দোকানদারদের সরিয়ে দিতে মালিকপক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তবে মালিকপক্ষের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Czechia VS South Africa
Scheduled
18 Jun, 10:00 PM
VS
World Cup