

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা, ডাউকি গ্রামের বেদেনার ছেলে আশরাফুল ইসলাম এবং মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে রাজিব মিয়া (২৪)।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা গ্রামের পাশের মোড়াইল বিলে মাছ ধরতে গেলে সকাল ৬টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত আশরাফুল ইসলামের মরদেহ সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মদন থানার ওসি মোঃ সালাহ উদ্দিন করিম জানান, সকাল পৌনে ৬টার দিকে রাজিব মিয়া বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজিব পেশায় ইটভাটার শ্রমিক ছিলেন।