

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কাচঁপুর থেকে যাত্রীবাহী একটি লেগুনা ভুলতার দিকে যাচ্ছিল। মৈকুলী এলাকার বিবি ব্রাদার্স পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোহার ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত আটজন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোফাখখির উদ্দিন বলেন, “ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।”
মন্তব্য করুন