শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ‘ভিখারির’ ঘরে পাওয়া গেলো আরও এক বস্তা টাকা

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
expand
সেই ‘ভিখারির’ ঘরে পাওয়া গেলো আরও এক বস্তা টাকা

সিরাজগঞ্জের রায়পুরে ভিখারি সালেহা পাগলীর পরিত্যক্ত ঘর থেকে আবারও একটি বস্তাভর্তি টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে মিলগেট এলাকার শ্রমিক কোয়ার্টারের বারান্দা থেকে স্থানীয়রা ওই বস্তাটি খুঁজে পান।

এ নিয়ে সালেহার ঘর থেকে মোট তিন বস্তা টাকা উদ্ধার হলো। তিনি মাছুমপুর মহল্লার মৃত আব্দুস সালামের স্ত্রী এবং এলাকায় সালেহা পাগলী নামে পরিচিত ছিলেন।

সাবেক কাউন্সিলর শাহরিয়ার শিপু জানান, সকালে স্থানীয়দের কেউ একজন বারান্দার নিচে বস্তা দেখতে পান। পরে তা খুলে দেখা যায়, সেখানে নোটভর্তি টাকা রয়েছে। গণনা শেষে মোট ৪৭ হাজার ৮২৬ টাকা পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) একই জায়গা থেকে আরও দুই বস্তা টাকা উদ্ধার করেছিলেন স্থানীয়রা। সেদিন প্রায় পাঁচ ঘণ্টা ধরে টাকা গুনে ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা গণনা করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে সেই টাকা সালেহার মেয়ে স্বপ্না খাতুনের জন্য স্থানীয় এক প্রবীণের জিম্মায় রাখা হয়।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক হোসেন জানান, সালেহার মা-বাবা দুজনেই ভিক্ষা করতেন, এবং তিনিও ছোটবেলা থেকেই ভিক্ষাবৃত্তি করতেন। প্রায় চার দশকের বেশি সময় ধরে ধীরে ধীরে এই টাকাগুলো জমিয়েছিলেন তিনি।

সালেহার মেয়ে স্বপ্না খাতুন বলেন, “আমার মা একটু পাগলাটে স্বভাবের ছিলেন। যেখানে যেতেন, টাকা-পয়সা পেলে জমিয়ে রাখতেন। কাউকে কিছু বলতেন না, কারও কথাও খুব একটা শুনতেন না। সারাদিন ঘুরে রাতে মিলগেটের বারান্দাতেই ঘুমাতেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন