শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুরে মিলল নারীর মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল
expand
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

কুষ্টিয়ায় হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে,সকালে হাসপাতালের পুকুরে কয়েকজন এক নারীর মরদেহ ভাসতে দেখে কতৃপক্ষ ও পুলিশে খবর দেয়।পরে পুলিশ সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পুকুর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্তের কাজ চলছে।তদন্ত চলছে,এরপর পুরো বিষয়টি জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন