

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উদ্দীপনামুখর পরিবেশে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের উদ্যোগে শুরু হয়েছে ‘গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫’।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু।
উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রউফসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। এতে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল, সাঁতারসহ নানা ইভেন্টে অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন আয়োজন তাদের মধ্যে দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।
মন্তব্য করুন