রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:২০ পিএম
দর্শনা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
expand
দর্শনা সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে এক বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে এ ঘঠনা ঘটে।

বাংলাদেশী ওই যুবকের বাড়ী দর্শনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়নহর গ্রামে। তার বাবার নাম মৃত আলাউদ্দিন ওরফে কালু মৌলভি।

জানা গেছে, বিকেলে দর্শনা সীমান্তের ৭৫ নম্বর মেইন পিলারের ৩ এস পিলারের কাছ থেকে তাকে ধরে নিয়ে যায় পশ্চিমবঙ্গের গেঁদে ক্যাম্পের বিএসএফ টহলদল। এ সময় জুলফিকার সীমান্তবর্তী মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল।

জুলফিকারের বড় ভাই আবু তালহা বলেন, ‘জুলফিকার ছাগলের জন্য ঘাস আনতে যায়। এরপর সে আর ফিরে আসেনি। বিকেলে আমরা জানতে পারি সে বর্ডারের মাঠে ঘাস কাটছিল। তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে।’

তিনি আরও জানান, ‘তারপর দর্শনা আইসিপির বিজিবি ক্যাম্পে আমরা বিষয়টি জানাই। এখন অপেক্ষায় আছি। তবে তার ভাগ্যে কি ঘটেছে জানতে পারিনি।’

বিজিবি চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ জানিয়েছে তাকে ভারতের থানা পুলিশের কাছে হস্তান্তর করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন