শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় অতিরিক্ত বিষাক্ত মদ পানে প্রাণ গেল চারজনের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১১:৩৯ পিএম
expand
বগুড়ায় অতিরিক্ত বিষাক্ত মদ পানে প্রাণ গেল চারজনের

বগুড়ার শাজাহানপুরে দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০)। এর আগে মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) এবং বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) মারা যান।

নিহত চারজনই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় রঞ্জু মিয়া (২৮) নামে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর দুর্গাপূজার দশমীর রাতে বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদ্যপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

অবস্থা খারাপ হলে ৪ অক্টোবর তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ অক্টোবর রাতে মিজানুর রহমান, ৯ অক্টোবর রাতে নাছিদুল ইসলাম, ১০ অক্টোবর দুপুরে আব্দুল মানিক এবং বিকেলে আব্দুল্লাহেল কাফি মারা যান।

ওসি আরও জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন