শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়া উপেক্ষা করে নগরকান্দায় বিএনপির মতবিনিময় সভা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:০৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় ইউনিয়নের পূর্ব নির্ধারিত ঝাটুরদিয়া স্কুল মাঠে সভা শুরুর কথা থাকলেও দুপুরের পর থেকে মুষলধারে বৃষ্টিপাতে সমাবেশস্থল জলাবদ্ধ হয়ে পড়ে। তবুও নেতাকর্মীদের মনোবল ভাঙেনি। বৃষ্টি থামতেই সন্ধ্যার দিকে মিছিলের ঢলে সমবেত হতে শুরু করেন তারা।

আবহাওয়া অনুকূলে আসা মাত্রই নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। মাঠে কাদা ও পানি জমে থাকায় পরবর্তীতে পার্শ্ববর্তী একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে স্থানান্তর করে সভাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদল নেতা রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল আওয়াল মোল্যা, আর সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ মতবিনিময় সভায় ফরিদপুর-২ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু–র পক্ষে নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন।

বক্তারা বলেন, “বৈরী আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতি প্রমাণ করেছে, বিএনপির কর্মীরা সংগঠনের প্রতি কতটা নিবেদিতপ্রাণ।” তাঁরা আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা সেকেন্দার মাতুব্বর, চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন মিয়া, বিএনপি নেতা খায়রুজ্জামান, বেলায়েত মোল্যা, আজাদ মোল্যাসহ শতশত নেতাকর্মী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন