শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে নিখোঁজের ২৩ ঘন্টা পর তামিমের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের ২৩ ঘণ্টা পর ১২ বছর বয়সী শিশু তামিম হোসেনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। শুক্রবার (১০ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে আড়িয়াল খাঁ নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তামিম বেলাব উপজেলার গাংকুলপাড়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে তামিম তার দুই বন্ধুকে নিয়ে চরবেলাব ব্রিজের পাশে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে তামিম পানিতে তলিয়ে যায়। তার দুই বন্ধু বিষয়টি স্থানীয়দের জানালে এলাকাবাসী প্রথমে নিজেরাই খোঁজ শুরু করে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে বেলাব উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকাল আটটা থেকে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যোগ দিয়ে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর সাড়ে বারটার দিকে তামিমের লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

বেলাব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তামিমের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন