শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় ৬ জনকে আটক করে পুলিশের সোপর্দ্য

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বেচাকেনার সময় মাদক বিক্রেতা ও মাদক সেবীসহ ৬ জনকে আটক করে পুলিশের সোপর্দ্য করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি এলাকা থেকে তাদের আটক করে এলাকাবাসী।

আটককৃতরা হলেন, নাজমা বেগম , মৌসুমী, নাজমুল, খলিল, মাসুদ রানা ও রিয়াজ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মৈকুলি এলাকায় স্থানীয় এলাকাবাসী মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেন। গত কয়েক মাস আগেও মাদক ব্যবসায়ীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরে আরো কয়েকজন মাদক বিক্রেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী। মৈকুলি এলাকার নাজমা বেগম স্থানীয়ভাবে মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। সে নিজের বাড়িতে মাদক বিক্রিসহ নানা অপকর্ম চালায় বলে এলাকাবাসীর কাছে খবর ছিল। গত শুক্রবার দিবাগত রাত ১ টার দিকে নাজমা বেগমের বাড়িতে তল্লাশি চালায় এলাকাবাসী।

এ সময় নাজমা আক্তার ও তার বাড়িতে মাদক সেবন করতে আসা ৫ জনকে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে এলাকাবাসী। রূপগঞ্জ থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে নাজমা বেগমের ঘর থেকে নগদ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, নাজমা বেগমসহ ছয় জনকে মাদকসহ আটকের পর পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২৪০ পিসি ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার কৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন