

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর ৬ বছর বয়সী শিশু তামিমের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (১০ জুন) বিকেলে হাতিয়ার মেঘনা নদীর একটি স্থান থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের সদস্যরা অংশ নেন।
জানা যায়, মঙ্গলবার দুপুরে বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে যাওয়ার সময় অসাবধানতাবশত মেঘনা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় তামিম। ঘটনার পরপরই স্থানীয় লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের একাধিক টিম উদ্ধার অভিযান পরিচালনা করে।
দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে বুধবার বিকেলে নদী থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, তামিম ছিল অত্যন্ত চঞ্চল ও সবার প্রিয় একটি শিশু। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে।
শিশু তামিমের অকাল মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।