

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের টেকনাফে বিজিবির অভিযানে ৩.৭ কেজি গাঁজাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন—টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের আজু মিয়ার মেয়ে রুবায়দা (১৮), একই গ্রামের মৃত দোস মাহমুদের মেয়ে ফাতেমা খাতুন (২০) এবং মাঠপাড়া গ্রামের মো. জাফরের মেয়ে সারমিন (১৮)। আটককৃতদের বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে সেন্টমার্টিনগামী একটি ট্রলারে যাত্রীর ছদ্মবেশে কয়েকজন নারী বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা চালাবে—এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি-এর নেতৃত্বে একাধিক টহল দল মোতায়েন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় সন্দেহজনক আচরণে তিন নারী যাত্রীকে চিহ্নিত করে বিজিবি সদস্যরা। পরে নারী সদস্যদের মাধ্যমে তল্লাশি চালিয়ে তাদের শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। “জিরো টলারেন্স” নীতির আওতায় এমন অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন