

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের আন্জুমান পাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটার ৬ উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিডি-১৯ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ-পূর্বে পাহাড়ের ঢালে অবস্থান নেয়। এসময় দুইজন ব্যক্তিকে পাহাড়ের ওপর থেকে নেমে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা শপিং ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরে তল্লাশি চালিয়ে একটি হলুদ ব্যাগের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোট ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তবে ঘটনাস্থলে দীর্ঘ খোঁজাখুঁজির পরও কাউকে আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, "পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।"
মন্তব্য করুন