শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার মামলায় ঝুলে আছে মহাসড়কের নির্মাণ কাজ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার মামলায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে মহাসড়কের নির্মাণ কাজ। প্রায় ৬০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ফোর লেন প্রকল্পের কুষ্টিয়া-খুলনা মহাসড়কের বিআরবি'র সামনে ৩৫০ মিটার অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বিষ ফোঁড়া হয়ে উঠেছে সড়ক বিভাগ এবং এলাকাবাসীর।পুরো প্রকল্পের কাজ ও মেয়াদ শেষ হলেও মামলার জালে এখনো আটকে আছে সড়কটির নির্মাণ কাজ।

২০২০ সালে কুষ্টিয়া পৌর এলাকার বটতৈল থেকে শহরের প্রাণকেন্দ্র মজমপুর গেট এবং মজমপুর গেট থেকে ত্রিমোহনী পর্যন্ত মোট ১০ কিলোমিটার দুই লেন সড়কটি চার লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়।

কাজের মাঝামাঝি এসে সড়কের জায়গা নিজেদের দাবি করে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক ২০২২ সালে কুষ্টিয়া সহকারী জজ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। কুষ্টিয়া আদালত নিষেধাজ্ঞা না দেওয়ায় একই বছরে তিনি হাইকোর্টে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ২০২২ সালে হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেন।

এরপর থেকেই প্রকল্পের ড্রেনেজ ব্যবস্থা ও দৃষ্টিনন্দন ফুটপাতসহ সড়কের সৌন্দর্যবর্ধন কাজও বন্ধ রয়েছে। বারবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও সমস্যা সমাধান ও কাজ সম্পন্ন করতে পারেনি সড়ক বিভাগ। ফেরত গেছে ফান্ড।

সড়কের কাজ বন্ধ থাকায় এক পাশের রাস্তা দিয়েই যানবাহন ও পথচারীরা যাতায়াত করছেন। এতে স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্তসহ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সড়কটি। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা ও প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছে লাখো মানুষ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন