

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ময়মনসিংহে গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক (২য়) ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সুবাহান সুলতান বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় মহানগর জামায়াতের পেশাজীবী থানা শাখার কার্যালয়ে 'বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ বার ইউনিটের আয়োজিত ‘পিআর পদ্ধতিতে নির্বাচন’ বিষয়ক সেমিনারে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এতে সভাপতিত্ব করেন ল’ইয়ার্স কাউন্সিল ময়মনসিংহ ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. আমানউল্লাহ বাদল এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট সাকিন মো. শহিদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ময়মনসিংহ মহানগর আমির ও ময়মনসিংহ–৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল।
এ সময় আরও কয়েকজন আইনজীবী—অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট শামিম হাসান ও অ্যাডভোকেট মিজানুর রহমান—জামায়াতে যোগ দেন। নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দ।
যোগদানকৃত সদস্যরা বলেন, “আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠা, বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত এবং ইনসাফ নির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে তারা জামায়াতে যোগ দিয়েছেন।”
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার এটিএম সারোয়ার হোসেন, মহানগর জামায়াতের বায়তুল মাল সম্পাদক গোলাম মহসিন খানসহ ল’ইয়ার্স কাউন্সিল, ময়মনসিংহ ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন