

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দিনাজপুরের একমাত্র উৎপাদনশীল মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঠিকাদার প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি) বিস্ফোরকের অভাবে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেয়। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে জানিয়েছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন।
খনি সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী পাথর উত্তোলন ও খনি উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক সরবরাহের দায়িত্ব এমজিএমসিএলের। কিন্তু নির্ধারিত সময়ে বিস্ফোরক সরবরাহে ব্যর্থ হওয়ায় এর আগেও বেশ কয়েকবার উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখতে হয়েছে। প্রকৌশলীদের মতে, খনি সচল রাখতে বিস্ফোরক অপরিহার্য উপাদান।
খনি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিস্ফোরক আমদানিতে বিলম্ব হলে উৎপাদন বন্ধ থাকায় যন্ত্রপাতি দীর্ঘ সময় অব্যবহৃত থাকায় নষ্ট হওয়ার ঝুঁকি বাড়বে। তাই সরকারকে দ্রুত ব্যবস্থা নিয়ে খনির কার্যক্রম সচল রাখার অনুরোধ জানিয়েছেন তারা।
প্রতিমাসে মধ্যপাড়া খনির পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা ১ লাখ ২৪ হাজার মেট্রিক টন, যেখানে দৈনিক উৎপাদন ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার মেট্রিক টনের মধ্যে থাকে। বিভিন্ন সময়ে এই লক্ষ্যমাত্রা পরিবর্তিত হলেও কখনো অতিরিক্ত পাথরও উত্তোলন হয়েছে।
উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে খনি কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান—দুই পক্ষই।
এ বিষয়ে খনির এমডি ডিএম জোবায়েদ হোসেন বলেন, “বিস্ফোরক না থাকায় খনির উৎপাদন ও উন্নয়ন আপাতত বন্ধ রাখতে হয়েছে। রক্ষণাবেক্ষণের কাজ চালু রয়েছে এবং দ্রুত বিস্ফোরক সরবরাহ হয়ে গেলে কার্যক্রম পুনরায় শুরু হবে।”
মন্তব্য করুন
