শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীকে সারপ্রাইজ দিতে জানালায় উঁকি স্বামীর, ধরা পড়ল পরকীয়া

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:২০ পিএম
স্ত্রীকে সারপ্রাইজ দিতে জানালায় উঁকি স্বামীর, ধরা পড়ল পরকীয়া
expand
স্ত্রীকে সারপ্রাইজ দিতে জানালায় উঁকি স্বামীর, ধরা পড়ল পরকীয়া

রংপুরের পুকুরপার চারতলা মোড় এলাকায় এক ব্যক্তি স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগেভাগে বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ির দরজায় পৌঁছে দেখা গেল, আনন্দের বদলে অপেক্ষা করছে এক বিব্রতকর বাস্তবতা।

ঘটনাটি ঘটে একটি বিশেষ দিন উপলক্ষে, যখন স্বামী অফিস থেকে তাড়াতাড়ি ফিরে বিভিন্ন উপহার নিয়ে বাসায় আসেন। কিন্তু তিনি বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি।

দীর্ঘ সময় অপেক্ষার পর উদ্বিগ্ন হয়ে জানালার পাশে গিয়ে উঁকি দিতেই দেখেন, এক অপরিচিত যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে। মুহূর্তেই পরিস্থিতি স্পষ্ট হয়ে যায়-স্ত্রী কেন দরজা খুলছিলেন না।

ঘরে ঢুকে তিনি দেখেন, স্ত্রী ও ওই যুবক ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। ঘটনাটি দেখে হতভম্ব হয়ে পড়েন স্বামী।

ঘটনার পরপরই এলাকাবাসীর কেউ একজন দৃশ্যটির একটি অংশ মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওটিতে দেখা যায়, নারীটি বিব্রত অবস্থায় মুখ ঢাকার চেষ্টা করছেন এবং জানালার পাশে থাকা যুবক পালানোর চেষ্টা করছে।

ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনাটিকে নৈতিক অবক্ষয়ের প্রতিফলন বলে মন্তব্য করেছেন।

প্রতিবেশীদের মতে, ওই স্বামী প্রতিদিন নিয়মিত সময়ে বাড়ি ফিরলেও সেদিন বিশেষ উপলক্ষে আগে এসেছিলেন স্ত্রীকে চমক দিতে। কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মুখোমুখি হয়ে তিনি গভীর অপমান ও মানসিক আঘাত পান।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে নিন্দা ও আলোচনার ঝড় বইছে। অনেকের মতে, পরকীয়া কেবল ব্যক্তিগত বিশ্বাস ভঙ্গ নয়-এটি সমাজে মূল্যবোধ ও সম্পর্কের প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন