

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর নেতা মাইকেল চাকমাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমন চাকমাকেও একই মেয়াদের সাজা দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাঙামাটির বিশেষ জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ তাওহিদুর হক এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় সংঘটিত চাঁদাবাজি মামলায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছিল পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
মামলার এজাহার অনুযায়ী, অভিযানের সময় মাইকেল চাকমার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই মো. শরীফুল ইসলাম বাদী হয়ে লংগদু থানায় মামলা দায়ের করেন।
এছাড়া মাইকেল চাকমার বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা এবং পরদিন তাঁর শেষকৃত্যে যাওয়ার পথে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা তপন জ্যোতি চাকমা (বর্মা) হত্যার মামলাগুলিও অন্তর্ভুক্ত।
মন্তব্য করুন
