

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরগুনার তালতলী উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে উপজেলার গাববাড়িয়া গ্রামের লোকমান মাস্টার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় ইসমাইল নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতির শিকার বাড়ির মালিক ও বরগুনা সদর কৃষি ব্যাংকের এজিএম ওয়াহিদুজ্জামান তুহিন জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৩ টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল গাছ ব্যবহার করে ব্যালকুনিতে উঠে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় তারা তার ফুফাতো ভাই ইসমাইলকে মারধর করে নগদ ৯০ হাজার টাকা এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। ডাকাত দলের সদস্যরা মুখোশ পরিহিত থাকায় তাদের কাউকে শনাক্ত করতে পারেননি বাড়ির লোকজন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে শুক্রবার সকালে পুলিশ ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি ডাকাতি নাকি চুরি, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।