শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় গরু খুঁজতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঝড়-বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ছোহরাব জোমাদ্দার (৫০) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ উপজেলার সোনাখালি এলাকার ডাঃ রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ছোহরাব জোমাদ্দার ওই এলাকার মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আকাশে হঠাৎ কালো মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় ছোহরাব জোমাদ্দার বাড়ির পাশের ডাঃ রুস্তম আলী ফরাজি কলেজ সংলগ্ন মাঠে নিজেদের গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বিকট শব্দে তার ওপর বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর দগ্ধ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপার্জনের প্রধান ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। হঠাৎ এমন মৃত্যুতে গোটা সোনাখালি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন