

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের -এ কৃষিকাজের সময় ট্রাক্টর উল্টে পদ্মা নদীতে পড়ে জয় বিশ্বাস (২০) নামে এক চালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৫ জুন) উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের চর কল্যাণপুর এলাকার বালুরঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয় বিশ্বাস ঝিনাইদহ জেলার র শাহবাজপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার পর কোনো এক সময় কৃষিকাজের জন্য ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আটকা পড়েন চালক জয় বিশ্বাস।
পরদিন সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ট্রাক্টরের নিচ থেকে জয় বিশ্বাসকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
চরভদ্রাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।