

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাগেরহাটের মোরেলগঞ্জে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠিয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত লিমন মোল্লা ওরফে হৃদয় মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামের সিরাজ মোল্লার ছেলে। হৃদয় তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন।
স্থানীয়রা জানান, লিমন মোল্লা রাত ১২টার দিকে নিজ ঘরে মোবাইলে ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল।
ব্যক্তিগত জীবনে নিহত লিমন একমাত্র কন্যা সন্তানের জনক ছিলেন। কন্যা সন্তান পৌর সদরের কুঠীবাড়ি এলাকায় নানীর সাথে থাকে।
নিহত লিমনের বাবা সিরাজ মোল্লা জানান, আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছে লিমন। স্ত্রীর সাথে মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও নানা মানসিক চাপের মধ্যে ছির লিমন।
মোরেলগঞ্জ থানার ওসি মো মাহামুদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।