শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:০৭ এএম
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
expand
কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে কালু বিশ্বাস (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৪ জুন) সন্ধ্যায় উপজেলার মহিষাখোলা মাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু বিশ্বাস ওই এলাকার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে। তিনি পেশায় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

আহতরা হলেন- দৌলতপুর উপজেলার বৈরাগীরচর এলাকার মাহফুজ (১৫) ও রায়হান (৩৫), মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার জামেলা খাতুন (৫৫) এবং আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া এলাকার মিম খাতুন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে মহিষাখোলা মাঠ সংলগ্ন সড়কে থাকা কয়েকজন বজ্রাঘাতে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় কালু বিশ্বাসের মৃত্যু হয়।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পিযুষ কুমার সাহা জানান, বজ্রপাতে আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কালু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত বাকী চারজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন