শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ, সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:০৪ এএম
তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ
expand
তরুণীর মুখে অ্যাসিড নিক্ষেপ

হবিগঞ্জ সদর উপজেলার পোদ্দার বাড়ি বহুলা এলাকায় রুবিনা আক্তার (২৫) নামে প্রাণ কোম্পানীর এক নারী শ্রমিকের মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, তার সাবেক স্বামী এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তারকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর মডেল থানার ওসি জাহিদুল হক, ওসি (অপারেশন) জাহাঙ্গীর আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল হক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন