

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু হত্যা মামলার আসামি লালন ওরফে শুটার লালনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় অভিযান চালিয়ে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ।
গ্রেপ্তার লালন ফিলিপনগর গ্রামের রঞ্জু মালিথার ছেলে। তিনি টুকু ও গিট্টু সোহাগ বাহিনীর সক্রিয় সদস্য ও এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুকে অফিসে ঢুকে গুলি করে হত্যা করে টুকু বাহিনীর সদস্যরা। ওই ঘটনায় নিহত চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব কনক বাদী হয়ে মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, “ইউপি চেয়ারম্যান সেন্টু হত্যা মামলার আসামি লালনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
মন্তব্য করুন