

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ নামে এক বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ণীমাগাঁতী ইউনিয়নের দহপাড়া গ্রামে টয়লেটের ভিতরে জোরপূর্বক নিয়ে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় শিশুটির চিৎকার শুনে তার বাবা সহ স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
উল্লাপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ মোক্তারুজ্জামান বলেন,বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।