

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুরে জমকালো শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ রাজনৈতিক দলটি গঠন করেছিলেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক বটতলা চত্বরে গিয়ে সমাবেশে রূপ নেয়। কুলকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ও বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী এবং সমাজসেবক শরিফুল ইসলাম খান ফরহাদ এই আয়োজনের নেতৃত্ব দেন।
সমাবেশে শরিফুল ইসলাম খান ফরহাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে বিএনপি গঠন করেছিলেন। সুযোগ পেলে ইসলামপুরের অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজি দূরীকরণ, নদী ভাঙন রোধ, শিক্ষা উন্নয়নসহ উপজেলাজুড়ে সার্বিক উন্নয়ন কাজ হাতে নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করি। পাশাপাশি দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর আলম, পৌর বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পল্টন, জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক জাকারিয়া মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপির সদস্য কামরুল খান, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. পিয়াস, পল্লবসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
