

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো হয়ে যাবে।
সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের নিজেদের তৈরি করতে হবে। দুঃখ হয় যখন শুনি তরুণরা মাদকাসক্ত হচ্ছে। এ থেকে আমাদের মুক্ত হতে হবে। তরুণরা যেন এ থেকে মুক্ত থাকে।
আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক থেকে দূরে থাকার জন্য। খেলাধুলার চর্চা করতে হবে। নেতৃত্ব গড়ে তুলতে হবে তাহলেই রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটি পক্ষচেষ্টা করছে দেশকে অস্থিতিশীল সৃষ্টি করার জন্য। তারা যেন কোনোভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সাবধান থাকতে হবে।
মির্জা ফখরুল আরও বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি, খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের ভোট ও সমর্থনের কারণেই এসব কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।