শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছেড়ে দিলো পুলিশ, চোরের বাড়ি ঘেরাও করলো বিক্ষুব্ধ জনতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৮ পিএম
বিক্ষুব্ধ জনতার বাড়ি ঘেরাও
expand
বিক্ষুব্ধ জনতার বাড়ি ঘেরাও

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানসহ তিন চোরকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পরে ভ্যান চুরির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এক চোরের বাড়ি প্রায় তিন ঘণ্টা ঘিরে রাখেন শত শত ভ্যানচালক ও তাদের স্বজনরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। সকালে ওই বাড়ি ঘিরে রাখেন তারা। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের মাদুলিয়া ব্রিজ এলাকা থেকে তিনজনকে আটক করে ছেড়ে দেয় পুলিশ।

অভিযুক্তরা হলেন- উপজেলার যদুবয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হৃদয় হোসেন (১৮), আব্দুল সালামের ছেলে আসাদুল ইসলাম (১৯) ও আলমগীর হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২০)। এদের মধ্যে আসাদের বাড়ি ঘিরে রাখেন ভ্যানচালক ও তাদের স্বজনরা।

স্থানীয়দের ভাষ্য, উপজেলা ও আশপাশের এলাকায় প্রতিনিয়ত ভ্যান চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিয়েও চোর ও ভ্যানের সন্ধান মিলছে না। ফেসবুকে চোরের ভিডিও দেখে চুরি যাওয়া ভ্যান ফিরে পেতে চালক ও স্বজনরা ভিড় জমান এবং আসাদের বাড়ি ঘেরাও করে রাখেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন এলাকাছাড়া।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকেলে উপজেলার পান্টি এলাকা থেকে একটি মোটরচালিত ভ্যান চুরি করেন হৃদয়, আসাদুল ও রাকিব। টের পেয়ে স্থানীয়রা অপর একটি ভ্যান নিয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে চাপড়া ইউনিয়নের মাদুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে ভ্যানসহ অভিযুক্তদের আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।

পরে বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাম্মদ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হলে ভ্যানসহ পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করা হয়। কিন্তু পুলিশ চোরদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা না নিয়ে তাদেরকে ছেড়ে দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন