শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে নিয়ন্ত্রণ হারিয়ে নোবেল পরিবহন খাদে

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বরগুনার আমতলীতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার ভোররাতে পটুয়াখালী—কুয়াকাটা মহাসড়কের আমতলীর ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে হঠাৎ শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন বাসটি পুকুরে পড়ে আছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থানের আসে।

আমতলী ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকাগামী নোবেল পরিবহনের একটি রিজার্ভ বাস কুয়াকাটা থেকে ঢাকা ফেরার পথে ডাক্তারবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে চারজন স্টাফ ছিলেন, তবে কোনো যাত্রী ছিলেন না।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাগ্যক্রমে কোনো প্রাণহানি ঘটেনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন