

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমলে ভেজাল পণ্য ও দেশি পণ্যতে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রি করার অপরাধে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ভোক্তা অধিদপ্তর টাঙ্গাইলের নজরুল সরণীতে অবস্থিত সাত্তার শপিংমলে অভিযান চালায়।
এছাড়া গতকাল রাতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে তাহের পেট্রোল প্রাম্পে অবৈধ গ্যাসের বোতলে গ্যাস রিফুউ করার সময় জরিমানা করে ভোক্তা অধিদপ্তর।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল । উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, সাত্তার শপিংমলে সতর্ক করা হয়েছে এবং ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজকে সাত্তার শপিংমলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গতকাল রাতে তাহের পেট্রোল পাম্পে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও অভিযান চলমান থাকবে।
সাত্তার শপিংমলের ম্যানেজার শাহিন আলম বলেন,আমরা এরপর থেকে এই ধরনের ভেজাল পণ্য বিক্রি করবো না।
মন্তব্য করুন