শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৮:৫৯ পিএম
লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ,
expand
লুডু খেলা নিয়ে দু‘পক্ষের তুমুল সংঘর্ষ,

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেলে মুরাদপুর স্কুল বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়- মাসখানেক আগে স্কুল বাড়ি এলাকায় কবির মিয়া ও নুর মিয়ার লোকজনের মধ্যে লুডু খেলা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনার জের ধরে শনিবার বিকেলে আবারো দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

এসময় উভয় পক্ষের মধ্যে ঘন্টা খানেক তুমুল সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে স্থানীয় মুরুব্বিয়ান ও যুবকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক জানান- বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন