বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজ-বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে: এলজিআরডি মন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০১:৩৪ পিএম আপডেট : ২৭ মে ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিটি করে দেয়া হয়েছে তারাই জায়গা নির্ধাণ করবে। জমি নির্ধারণ করার ব্যাপারে বাস্তবায়ন কমিটি যা করবে সে জন্য প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে সব দিক বিবেচনায় রেখে এবং আবাদি জমির ক্ষতি না করে, মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাচ্ছি।

তিনি বলেন, আমরা বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করেছি। পরবর্তীতে আমরা দ্রুতই সিদ্ধান্ত নেব। বাস্তবায়ন কমিটি প্রস্তাব দেবেন এবং সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে। দ্রুতই কাজ শুরু করা হবে।

তিনি বুধবার (২৭ মে) সকালে জেলা সদরের জামালপুর, নারগুন, গড়েয়া ও আউলিয়াপুর সহ বেশকয়েকটি এলাকার জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ইসরাফিল শাহীন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অনেকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন