

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরবনের পশ্চিমাঞ্চলের লটাবেকী অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার সময় আট জেলেকে আটক করেছে বন বিভাগ।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়।
আটক জেলেরা সবাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা। তারা হলেন— আব্দুস সবুর, আনারুল মোড়ল, আব্দুল আলিম, বুলবুল, মতিউর রহমান, মহিবুল্লা, নুরুজ্জামান ও আফজাল মোল্লা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক ফজলুল হক জানান, ৩ মাস নিষিদ্ধ থাকার পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশের অনুমতি দেওয়া হয়। কিন্তু এই আট জেলে অনুমতির আগেই প্রবেশ করে অভয়ারণ্য এলাকার রামঙ্গল নদীতে মাছ ধরছিলেন।
তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন
