

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পরিবেশ রক্ষায় অবদানের জন্য পরিবেশবাদী সংগঠন ‘১ টাকায় বৃক্ষরোপণ’ এশিয়ান গ্রীণ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঙ্গলবার (৭ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সংগঠনটির হাতে এ পুরস্কার তুলে দেন।
‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদানের জন্য যমুনা টেলিভিশন, মাই টিভি, এন. নাহার এগ্রোসহ আরও দশটি প্রতিষ্ঠান ও সংগঠনকে এশিয়ান গ্রীণ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগকে সর্বস্তরে উৎসাহ দেওয়া উচিত। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হবে।”
‘১ টাকায় বৃক্ষরোপণ’-এর সভাপতি শেখ আব্দুল্লাহ ইয়াছিন অ্যাওয়ার্ডপ্রাপ্তির প্রতিক্রিয়ায় বলেন, “আমরা ২০১৯ সাল থেকে বনায়ন, পরিবেশ রক্ষা এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৩ নম্বর লক্ষ্য—জলবায়ু পরিবর্তন মোকাবিলা—নিয়ে কাজ করে আসছি। বর্তমানে চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহীসহ পাঁচটি বিভাগে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। একটি সবুজ অরণ্যভূমি নির্মাণের স্বপ্ন দেখি আমরা। এই স্বীকৃতি আমাদের সেই স্বপ্ন পূরণে অনুপ্রেরণা যোগাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, রাশিয়া ফেডারেশনের অনারারি কনসাল জেনারেল স্থপতি আশিক ইমরান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক সাবরিন সুলতানা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. বরকত উল্লাহ খান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মো. আবুল হাসনাত এবং সমাজসেবক এস কে খোদা তোতন।
মন্তব্য করুন
