

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেছেন, ঘরমুখো মানুষদের নিরাপদে বাড়ি ফেরা ও নির্বিঘ্নে কর্মস্থলে ফেরানোই আমাদের লক্ষ্য। নতুন একটি বিষয়ে আমাদের কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছি ওয়ার্কিং স্টেশনে যারা চিফ হিসেবে দায়িত্বে থাকবেন ওই জায়গার যেকোনো ধরনের অব্যবস্থাপনার জন্য তাকেই সবার আগে জবাবদিহিতা আওতায় আনা হবে।অধিকাংশ সময় দেখা যায় যে নিম্ন পদস্থ কর্মকর্তা-কর্মচারী যারা আছে তাদের ওপর দায় চাপিয়ে বিষয়টিকে পার করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়ায় ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছোট-খাটো কিছু চোখে পড়লে সেগুলোর ব্যাপারে আমরা আমাদের অফিসারদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। আগামী রোববার থেকে আমাদের ঈদ যাত্রা শুরু হবে। দু-একটি ছোটখাটো বিষয় আমরা চিন্তা করছি সেগুলো ঠিক হয়েছে কিনা তা দেখার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে যেই ওয়ার্কিং স্টেশনে কোন ধরনের অব্যবস্থাপনা কিংবা দুর্ঘটনা কিংবা কোন ধরনের জটিলতা তৈরি হবে সেই জাগার যিনি হেড থাকবেন তাকে প্রথমে জবাবদিহিতার আওতায় আনা হবে। এবং তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি যারা দায়ী থাকবেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই জায়গায় যে স্পিডবোট গুলো চলে তাদেরকে একটি নীতিমালায় আনার চেষ্টা চলছে। এবং তারাও যেন সতর্কভাবে থাকে সেই সাথে আমাদের ফেরিগুলোতে স্বাভাবিক চলাফেরা থাকে।
প্রতিমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গার্মেন্টস ছুটি হলে প্রচণ্ড পরিমাণে চাপ তৈরি হয়। সেখানে ১ নং ও ২ নং ঘাট রেডি করে রেখেছি। এই ঘাট দুটি আপাতত আমাদের ব্যবহার করার দরকার নেই। যদি কোনো কারণে ইমারজেন্সি দরকার হয় তাহলে শুধু পরিবহন নয়, যদি মানুষকেও আমাদের ঝড়-বৃষ্টির কারণে অন্য যানবাহন চলাচলে ব্যাহত হয় ফেরিতে যেন আমরা সাধারণ মানুষদের পার করে দিতে পারি সেই ব্যবস্থা আমাদের এখানে রাখা হয়েছে। আমরা আশা করি সাধারণ মানুষদের নিরাপদে ঘরে ফেরাতে পারবো।
এ সময় বিআইডব্লিউটিএ এবং বিআইডব্লিউটিসি সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।