বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি স্বাভাবিক সেনাসদস্যরা ফিরছেন ব্যারাকে: সেনাপ্রধান

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৪:৩১ পিএম
ওয়াকার-উজ-জামান।
expand
ওয়াকার-উজ-জামান।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মাঠপর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংকটময় সময়ে দেশের স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনী যে দায়িত্ব পালন করেছে, তা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে।

বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাস–এ বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬–এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে নেমেছিল। দীর্ঘ সময় দায়িত্ব পালন শেষে বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই সেনাসদস্যরা পর্যায়ক্রমে নিজ নিজ ব্যারাকে ফিরে যাচ্ছেন।

তিনি আরও বলেন, টানা প্রায় ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা অত্যন্ত গর্বের।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।

প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড। অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন