বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দাদা-দাদির কবরের পাশে শায়িত শিশু রামিসা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৪২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকার পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার (৮) দাফন সম্পন্ন হয়েছে। মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের মোল্লাবাড়িতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

বুধবার (২০ মে) রাত ৯টার দিকে এশার নামাজের পর জানাজা শেষে দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়।

নিহত রামিসা উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্য শিয়ালদী গ্রামের বাসিন্দা হান্নান মোল্লার মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই রামিসাকে সমাহিত করা হয়েছে। দাফনের সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন