শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার ফরিদপুর প্রতিনিধি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম
মো. অসীম শেখ
expand
মো. অসীম শেখ

ফরিদপুরের একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে গণধর্ষণের মামলায় মো. অসীম শেখ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ইউনিটের সদস্যরা।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১০ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ওই যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত অসীম শেখ ফরিদপুর জেলা সদরের মৃগী গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে বলে জানা গেছে।

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ জুন ফরিদপুরের নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে এক তরুণীকে ভয়ভীতি দেখিয়ে মো. অসীম শেখসহ কয়েকজন এক তরুনীকে পালাক্রমে গণধর্ষণ করেন।

পরে ফরিদপুর কোতয়ালী থানায় ওই তরুনী বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দম আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামি অসীম শেখসহ আসামিরা পালিয়ে যায়। পরে কোতয়ালী থানা থেকে আসামি গ্রেপ্তারের বিষয়ে র‌্যাব-১০ কে একটি অধিযাচনপত্র প্রেরণ করা হয়। এর ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের নজরদারি শুরু করেন।

মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর নিউমার্কেট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় মো. অসীমকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

র‌্যাব-১০ এর ফরিদপুরের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে অসীম শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন