শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০১:৫১ পিএম
expand
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টার

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ যানজটের কারণে গাড়িবহরে আটকা পড়েন সড়ক পরিবহন ও সেতু বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষার পর পরিস্থিতি সামাল দিতে না পেরে শেষ পর্যন্ত তিনি মোটরসাইকেলে চড়ে গন্তব্যের পথে রওনা হন।

বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে নামেন।

সেখান থেকে গাড়িবহর নিয়ে সরাইল-বিশ্বরোড মোড় এর উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় যানবাহনের দীর্ঘ সারিতে আটকে পড়েন তিনি।

প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যখন যানবাহন নড়াচড়া শুরু করেনি, তখন তিনি সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার।

চোখে সানগ্লাস, মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে ওঠেন, তখন উপস্থিত জনতা ও পুলিশ সদস্যদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। অনেকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, উপদেষ্টা সকাল সোয়া ১০টার দিকে আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা দেন। সোহাগপুরে পৌঁছেই যানজটে পড়েন।

পরে পরিস্থিতি বিবেচনা করে তিনি মোটরসাইকেলে যাত্রা অব্যাহত রাখেন।

উপদেষ্টার আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন সকাল থেকেই তৎপর ছিল। সড়কের খানাখন্দে ইট-বালু ফেলে অস্থায়ী সংস্কার কাজ চলছিল। কিন্তু ভারী বৃষ্টিপাত ও অতিরিক্ত যানবাহনের চাপে যান চলাচল ব্যাহত হয়, ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।ড়

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন