রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৫৫ এএম
টাঙ্গাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু
expand
টাঙ্গাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।

মেলায় গ্রামীণ কুটির শিল্প পণ্য ও উদ্যোক্তাদের উৎপাদিত নানা পণ্যের সমাহার দেখা যায়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় টাঙ্গাইল কালেক্টরেট মাঠে মেলা কমিটির পরিচালনায় এ মেলার উদ্বোধন করেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাসব্যাপী গ্রামীণ কুটির শিল্প বিভিন্ন জেলার স্থানীয় উদ্যোক্তাদের পণ্য বাজারজাতকরণ ও নতুন উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদানই এই মেলার মূল উদ্দেশ্য।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন