

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু ঘটেছে।
ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে হেফাজতের নেতা-কর্মীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন। এতে সকাল থেকেই যানচলাচল বন্ধ রয়েছে এবং শত শত যানবাহন আটকা পড়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “তারা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
ঘটনা ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলের দিকে, রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে। নিহত মাওলানা সোহেল চৌধুরী মোটরসাইকেল চালাচ্ছিলেন।
সেই সময় পেছন থেকে আসা একটি বাস তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা মারলে গুরুতর আহত হন তিনি। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সোহেল চৌধুরী জন্মস্থান সন্দ্বীপ হলেও দীর্ঘ বছর ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য ছিলেন।
মন্তব্য করুন
