শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে নিহত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ এএম
expand
লক্ষ্মীপুরে মাদকাসক্ত বাবার হাতে মেয়ে নিহত

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের হাজীগঞ্জ বাজার সংলগ্ন আঁধার মানিক গ্রামে মাদকাসক্ত বাবার হাতে পাঁচ বছরের মেয়ে নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদির মাঝি বাড়ির ফারুক নামে এক মাদকাসক্ত পিতা নিজের ৫ বছরের শিশু কন্যা ফারিয়া সুলতানা কে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। দীর্ঘদিন ধরে ফারুক মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ। পারিবারিক কলহ ও মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি এক হৃদয়বিদারক কাজটি করেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এই ঘটনাটি এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এলাকাবাসি বলেন, মাদকাসক্তি পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়—এই ঘটনার মাধ্যমে তার ভয়াবহতা আবারও প্রমাণিত হলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন