

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকাল গাজীপুর মহানগরের ব্যস্ততম সড়ক কোনা বাড়ি এলাকায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক সমাজের আয়োজনে এ মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে স্থানীয় ব্যাবসায়ী ও গ্রাহক মো: ফেরদৌস এর পরিচালনায় বক্তব্য রাখেন, কোনাবাড়ী শিশু হাসপাতালের প্রধান অধ্যাপক ডাঃ মোঃ আমজাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী ও গ্রাহক মোঃ নজরুল ইসলাম মোল্লা, মোঃ ফারুখ, মোঃ ইব্রাহিম বেপারী ও মোঃ হুমায়ুন কবির প্রমুখ। স্থানীয় গ্রাহক, ব্যাবসায়িবৃন্দ।
বক্তারা বলেন, এস আলম গ্রুপের প্রভাব ও অনিয়মের কারণে ইসলামী ব্যাংকের নৈতিক ভিত্তি আজ চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। অবৈধ নিয়োগকারিদের বহিষ্কার করে মেধাবীদের সুযোগ দিতে হবে। শরিয়াভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হচ্ছে এবং ব্যাংকের বহু বছরের সুনাম ধ্বংসের মুখে পড়েছে।
তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রকৃত গ্রাহক ও আমানতকারীদের স্বার্থরক্ষায় দ্রুত এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ব্যাংকের পাচারকৃত টাকা পুনরুদ্ধার করা, ব্যাংকের ঐতিহ্য, নীতি ও শরিয়াভিত্তিক সেবার মান পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপেরও দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা ও সাধারণ গ্রাহকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন।
মন্তব্য করুন