

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা নগরীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
মঙ্গলবার (১২ মে) গভীর রাতে নগরের দ্বিতীয় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আমজাদ হোসাইন রিপন (৩৬)।
র্যাবের দাবি, রিপন দীর্ঘদিন ধরে কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় মুরাদপুরসহ নগরের বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।